বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/লে তোলপাড় | International News | Ekattor TV


 





বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে তোলপাড় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো ইসরায়েলের গাজায় হামলার নিন্দা জানিয়ে রাস্তায় নেমেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়েছে। প্ল্যাকার্ড ও ব্যানারে ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়াও’, ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো’ প্রভৃতি স্লোগান দেখা গেছে।

এই প্রতিবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে বাংলাদেশের জনগণের সচেতনতা ও সক্রিয় ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে। এমনকি ইসরায়েলি মিডিয়াও বাংলাদেশের প্রতিবাদ নিয়ে আলোচনায় এসেছে। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ঐক্যবদ্ধ অবস্থান আবারও প্রমাণ করছে, মানবতার প্রশ্নে দেশের জনগণ কখনও চুপ থাকে না।

বিস্তারিত ভিডিওতে ঃ   Full Video:


Join Our Telegram: 


Post a Comment

0 Comments